কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৮ জুন, ২০২৬ এ ১২:৪০ PM
কন্টেন্ট: পাতা
ভর্তি বিজ্ঞপ্তিতে চাহিত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ব্যাচের আসন খালি থাকা সাপেক্ষে আগ্রহী প্রার্থীগণ বিসিসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি বিজ্ঞপ্তির ৬ নং কলামে উল্লিখিত ভর্তি ফিস বিসিসি নির্ধারিত ব্যাংক একাউন্টে (পরিশোধ পদ্ধতিঃ ব্যাংকে সরাসরি জমার মাধ্যমে; ব্যাংকের নামঃ জনতা ব্যাংক পিএলসি; হিসাবঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, রাজশাহী; হিসাব নং- ০১০০০৪৫১৩৪৯৩২) জামাদান পূর্বক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রতিটি ব্যাচের আসন সংখ্যা নির্ধারিত ২০ (বিশ) টি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আগ্রহী প্রার্থীগণ বিসিসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ফ্রন্টডেস্কে রক্ষিত সেবা প্রদান রেজিস্ট্রার অথবা গুগল ফর্মে তথ্য প্রদান করে আগ্রহ প্রকাশ করলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন। গুগল ফর্ম লিংকঃ https://shorturl.at/5Uohl